ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২০:৪৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

হাসপাতালের বিছানায় সন্তান প্রসব, শিশু পড়ল মেঝেতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

আমিনা শেখ।

আমিনা শেখ।

হাসপাতালের  বিছানায় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক নারী। অভিযোগ, বারবার ডেকেও সাড়া পাননি চিকিৎসক, নার্সদের। তারা তখন ‘মোবাইল ফোনে ব্যস্ত’। ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে।

অভিযোগ পাওয়া গেছে, রুগী উঠতে গিয়ে বিছানাতেই প্রসব হয়ে যায়। সদ্যোজাত পড়ে যায় মেঝেতে। প্রসূতির দাবি, পরিস্থিতি দেখে ছুটে আসেন ডাক্তারেরা। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

সোমবার কর্তব্যে গাফলতির অভিযোগে বর্ধমান থানায় অভিযোগও দায়ের করেছেন ওই প্রসূতি। 

ওই হাসপাতালের সুপার তাপস ঘোষের দাবি, আমরা কোনও অভিযোগ পাইনি। ঘটনার কথা শুনে শিশুটির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আপাতত শিশুটির মাথায় কোনও চোট নেই বলেই মনে হচ্ছে৷ শিশু বিভাগের প্রধানকে বিষয়টি দেখতে বলা হয়েছে।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

জেলার পূর্বস্থলীর নাদনঘাট থানার অর্জুনপুকুরের ওই প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, শনিবার ভোর ৫.২৫ মিনিট নাগাদ প্রসব বেদনা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আমিনা শেখ। ব্যথা বাড়ার পরে চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ডাকতে শুরু করেন তিনি। কিন্তু তাতে কেউ সাড়া দেননি। তারা নিজেদের মত গল্পগুজব ও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেন ওই নারী। হাসপাতালের বিছানাতেই প্রসব হয়ে যায় তার। ওই অবস্থায় সদ্যোজাত মেঝেতে পড়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে আইসিইউ-এ ভর্তি করানো হয়। 

আমিনা বলেন, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। বারবার ডেকেও সাড়া পাইনি কারও। বাচ্চা মাটিতে পড়ে যাওয়ার পরে ডাক্তারেরা ছুটে আসেন৷ আগে এলে এই ঘটনা ঘটত না। 

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আমিনা শেখ।